ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

শমসেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৭ অক্টোবর, ২০২৫,  9:03 AM

news image

আখাউড়া-সিলেট রেলপথ সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালুকরনসহ ৮ দফা বাস্তবায়নের দাবীতে আগামী ১লা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে সিলেট অবদান রাখলেও, উন্নয়নেরয় দিকে বৈষম্যের শিকার এজন্য সিলেট পিছিয়ে।

তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের প্রবাসীরা বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আখাউড়া-সিলেট রেলপথের কোন সংস্কার নেই, মান্ধাতা আমলের বগি ও ইঞ্জিন দিয়ে জোড়াতালিতে ট্রেন চলাচল এবং ঘন ঘন ট্রেন দুর্ঘটনা, রেলপথে ট্রেনের টিকেটের চরম সংকট, যাত্রীদের অবর্ননীয় ভোগান্তি লেগেই আছে।

তারা আরও বলেন, রেল স্টেশনের কিছু অসাধু মাস্টার ও কর্মচারীর যোগসাজসে একটি সিন্ডিকেট চক্র টিকেট কালোবাজারীর মাধ্যমে দ্বিগুণ, তিনগুণ টাকা হাতিয়ে নিচ্ছে। এসব অব্যবস্থাপনা ও দুর্ণীতি রোধে এবং ত্রুুটিমুক্ত ইঞ্জিনযুক্ত সহ দাবি দাওয়া বাস্তবায়িত না হলে আগামী পহেলা নভেম্বর সর্বাত্মক কর্মসূচী বাস্তবায়ন এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দু’টি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরন, এই সেকশনে ট্রেনের টিকেট কালোবাজারী রোধ, সিলেটের স্টেশন সমুহে আসনসংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনকরাসহ বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি ৮ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ১লা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ পর্যন্ত রেলপথ অবরোধ করা হবে।

রোববার (২৬শে অক্টোবর) সকাল ৮ দফা দাবী বাস্তবায়ন আন্দোলন, শমশেরনগর এর উদ্যোগে শমশেরনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সমাজকর্মী এনামুল হক শামীমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বীর উপস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, ৮ দফা দাবি বাস্তবায়ন কুলাউড়া এর আহ্বায়ক সাংবাদিক আজিজুল ইসলাম প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন