ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী

লাকসাম জংশনে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের জেল ও জরিমানা

#

আমজাদ হোসেন (লাকসাম)

২৪ মে, ২০২৬,  8:57 PM

news image

কুমিল্লার লাকসামে তিন স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক অটোরিকশা চালককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২৪ মে) দুপুরে লাকসাম রেলওয়ে জংশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আমির হোসেন চৌদ্দগ্রাম উপজেলার মিতল্লা গ্রামের বাসিন্দা।

জানা যায়, এ. মালেক ইনস্টিটিউশন রেলওয়ে হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী কোচিং করতে যাওয়ার পথে একটি অটোরিকশায় ওঠে। পথিমধ্যে চালক তাদের ইভটিজিং করে বলে অভিযোগ উঠে।

পরে অটোরিকশাটি জংশন বাজারে পৌঁছালে শিক্ষার্থীদের কান্না দেখে স্থানীয়রা গাড়িটি থামিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।

তবে অভিযুক্ত আমির হোসেন দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্তের জবানবন্দি গ্রহণের পর অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী সাজা প্রদান করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন