ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

লাকসামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

#

আমজাদ হোসেন (লাকসাম)

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  4:05 AM

news image

কুমিল্লার লাকসামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় জগন্নাথবাড়ি মন্দির থেকে এ মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। জন্মাষ্টমী উদযাপন কমিটি, জগন্নাথবাড়ী, লাকসাম-এর আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি জগন্নাথবাড়ি থেকে শুরু হয়ে ঘোষাইবাড়ি ও মহাশ্মশান এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জগন্নাথবাড়ি মন্দিরে এসে শেষ হয়। এ সময় শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রতিকৃতি, ধর্মীয় ব্যানার ও নানা সাজসজ্জা শোভাযাত্রায় স্থান পায়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে জগন্নাথবাড়ি মন্দির প্রাঙ্গণে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দ সাহা (বিন্দু), উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা (বিষু) এবং সাংগঠনিক সম্পাদক উত্তম সাহা (বাচ্চু)।

বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও মানবতার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান।

পরে জগন্নাথবাড়ি মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রঞ্জিত সাহা (টাবলু), সিনিয়র সহ-সভাপতি বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, সহ-সভাপতি অমূল্য বণিক, বাবু নিটল সাহা ও শিবু সাহা, সহ-সাধারণ সম্পাদক সজীব ঘোষ, উপদেষ্টা রমেন্দ্র ভট্টাচার্যসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন