ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

র‍্যাব-৯ এর অভিযানে শ্রীমঙ্গলে ৫টি এয়ারগান উদ্ধার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  12:31 AM

news image

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব-৯,সিলেট বিভাগে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার এলাকায় মাদক,অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনসহ বিভিন্ন অপরাধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

র‍্যাব-৯ এর তথ্য অনুযায়ী, ৫ই আগস্ট ২০২৪ এর পর থেকে এই অঞ্চলে তারা ৪২টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ১৬৫৭০ গ্রাম বিস্ফোরক, ১১৯টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগান উদ্ধার করেছে। এই সাফল্য সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখেছে।

এর ধারাবাহিকতায় র‍্যাব-৯ এর সিপিসি-২, মৌলভীবাজারে আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ৬ই ফেব্রুয়ারি রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজারের আশপাশে এয়ারগান লুকানো থাকতে পারে।

প্রত্যক্ষ অনুসন্ধানের জন্য র‍্যাবের আভিযানিক দল ৭ই ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ১২টার ঘটনাস্থলে পৌঁছে। তারা মতিগঞ্জ বাজারের পাশে উদনাছড়া ব্রিজের নিচে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।

এসময় কোনো সন্দেহভাজন জরিত হিসেবে কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত এয়ারগানগুলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা ও অভিযান চলমান রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন