ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

র‌্যাব-৯ এর অভিযানে ৪টি এয়ারগান ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৪ জানুয়ারি, ২০২৬,  6:09 PM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তায় মোড়ানো ৪টি এয়ারগান ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৯।

শনিবার (৩রা জানুয়ারি) রাতে র‌্যাব-৯ গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে উপজেলার কামুদপুর এলাকার বাঁশঝাড় থেকে বস্তা মোড়ানো ৪টি এয়ারগান ও ২৫ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করেছে।

র‌্যাব সূত্রের বরাতে জানা যায়, অভিযান চলাকালীন কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি উদ্ধারের পরে কমলগঞ্জ থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৯ কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রবিবার (৪ঠা জানুয়ারি) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তি দেয়া হয়। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন