ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৪ ডিসেম্বর, ২০২৫,  3:09 AM

news image

পণ্যের গায়ে মোড়ক ব্যবহার না করা, সঠিক লেবেল ছাড়া পণ্য বাজারজাত করা এবং ভোক্তার অধিকার লঙ্ঘনের অপরাধে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার(২৩শে ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে ও সহায়তায় র‌্যাব-৯, সিপিসি-২,মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজারে অভিযান পরিচালনা করেন।

এসময় অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও ঔষুধ বিক্রয়ের দায়ে চারটি প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।

এর মধ্যে জনতা ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা, তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ৩০ হাজার টাকা, ওয়াফি ফুড এন্ড কনফেকশনারীর মালিককে ২৫ হাজার টাকা এবং স্বাদ এন্ড কোম্পানীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন