ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

রিয়্যাক্টস ইন প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের উদ্যেগে হরিপুরে ফ্যামিলি প্লানিং ডে উদযাপিত

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

০৬ ফেব্রুয়ারি, ২০২৬,  2:54 PM

news image

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন ঢাকদহ গোপাল পুর ভাতুড়িয়া উচ্চ বিদ্যালয়ে ৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে রিয়্যাক্টস- ইন প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের উদ্যেগে ফ্যামিলি প্লানিং প্রমোশন ডে উদযাপিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিয়্যাক্টস ইন প্রকল্পের প্রজেক্ট অফিসার রুমা বেগম, ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা ফারহানা নুর, পরিবার কল্যান সহকারী রাবেয়া মুনি, ওয়ার্ল্ড ভিশন ফিল্ড সুপার ভাইজার সুমি আক্তার, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ কমিউনিটি  ফ্যাসিলিটেটর সহ এবং নারীরা।

এসময় ফ্যামিলি প্লানিং সম্পর্কে বক্তারা বলেন,ফ্যামিলি প্লানিং প্রমোশন ডে বা পরিবার পরিকল্পনা প্রচার দিবস হলো জনসচেতনতা তৈরির একটি বিশেষ দিন, যেখানে জন্মনিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবারের সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

বিশ্বজুড়ে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা, নিরাপদ গর্ভনিরোধক পদ্ধতি এবং মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম ও ক্যাম্পেইনের মাধ্যমে এই দিনটি পালিত হয়।

অনিচ্ছাকৃত গর্ভধারণ রোধ, ছোট পরিবারের সুবিধা বোঝানো, এবং জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা । স্বাস্থ্যসেবা ও মাঠকর্মীদের মাধ্যমে সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, অস্থায়ী ও স্থায়ী পদ্ধতির বিষয়ে ক্যাম্পেইন পরিচালনা 

সুস্থ পরিবার, নারী ও শিশুর উন্নত স্বাস্থ্য, এবং অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করণ ইত্যাদি। পরিশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫জন নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন