ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

রায়পুর–পানপাড়া সড়কের বেহাল দশা, অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

#

ফজলুল করিম রিয়াজ (রায়পুর প্রতিনিধি)

১৭ মার্চ, ২০২৬,  11:11 PM

news image

লক্ষ্মীপুরের রায়পুর থেকে পানপাড়া সড়কের বেহাল অবস্থার মধ্যে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকালে জোড়পোল বাজারের পূর্বমাথায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়পুর–পানপাড়া সড়কটি সংস্কারের অভাবে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এর মধ্যেই অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

সোমবার সকালে জোড়পোল বাজারের পূর্বমাথায় একটি দ্রুতগতির অটোরিকশা এক বৃদ্ধ পথচারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে পরবর্তীতে তিনি মারা যান বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত রায়পুর–পানপাড়া সড়কটি সংস্কার এবং বেপরোয়া অটোচালকদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন