ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রামুতে মানুষের তাড়া খেয়ে বিচ্ছিন্ন মা–শাবক

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

২৫ নভেম্বর, ২০২৫,  2:05 AM

news image

কক্সবাজারের রামু উপজেলার বনে মানুষের তাড়া খেয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া একটি হাতির শাবকের উদ্ধার এবং পরবর্তীতে তার মায়ের সঙ্গে পুনর্মিলন স্থানীয় এলাকাবাসীর মনে গভীর আবেগের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামুর বনের ভেতর স্বাভাবিকভাবে চলাফেরা করছিল মা হাতি ও তার শাবক। এসময় কিছু লোকের তাড়া খেয়ে মা ও শাবকটি আলাদা হয়ে যায়। ভয় পেয়ে মা হাতিটি পাহাড়ের উপরের দিকে উঠে গেলেও মায়ের পিছু নিতে গিয়ে অচেনা পথে পিছলে নিচে পড়ে যায় শাবকটি। এতে শাবকটি আঘাতপ্রাপ্ত হয়ে অসহায় অবস্থায় পড়ে থাকে।

পরবর্তীতে রামু ক্যান্টনমেন্টের দায়িত্বশীল সদস্যরা খবর পেয়ে আহত শাবকটিকে উদ্ধার করে রাজারকুল রেঞ্জ অফিসে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে ই.আর.টি সদস্যরা বন বিভাগকে অবহিত করেন। দ্রুত ডুলাহাজারা সাফারি পার্কের পশুচিকিৎসক ডা. মোস্তাফিজের নেতৃত্বে একটি টিম শাবকের খোঁজে রওনা দেয়। তারা শাবকটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং অবস্থার কিছুটা উন্নতি হলে শাবকটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

পরে বনের ভেতরে নিরাপদ স্থানে শাবকটিকে ছেড়ে দেওয়া হলে প্রায় ১৫–২০ মিনিটের মধ্যেই ঘটে হৃদয়স্পর্শী মুহূর্তটি। সন্তানের কান্না শুনে মা হাতিটি ছুটে আসে এবং শুড় দিয়ে জড়িয়ে শাবকটিকে বনের গভীরে নিয়ে যায়। উপস্থিত সবাই এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের এমন দ্রুত উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

এই উদ্ধার ও পুনর্মিলন অভিযানে যুক্ত রামু ক্যান্টনমেন্ট, ই.আর.টি সদস্য, বন বিভাগ এবং ডুলাহাজারা সাফারি পার্কের টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন