ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

রামগঞ্জে বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

#

ওমর ফারুক (রামগঞ্জ প্রতিনিধি)

০২ ডিসেম্বর, ২০২৫,  8:33 PM

news image

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ তোফায়েল ও মোঃ মোহন নামের দুই ভাতিজা কতৃক  হাসমত উল্যাহ (৭০) নামের এক বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ীতে। এ ব্যাপারে মরহুমের ছেলে শাহীন হোসেন চাচাতো ভাই মোঃ তোফায়েল (৩৭), মোঃ মোহন (৩৪)সহ অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, দলবল নিয়ে সোমবার রাত আনুমানিক ১১টায় বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ীর হাসমত উল্যার বসতঘর জোরপূর্বক দখল করতে যায় অভিযুক্ত ভাতিজারা।

এসময় হাসমত উল্যাহ ও তার পরিবারের সদস্যর বাধা দেয়া। এতে ক্ষিপ্ত হয়ে ভাতিজা মোঃ তোফায়েল ও মোঃ মোহন লোকবল নিয়ে চাচা  হাসমত উল্যার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এসময় পরিবারের লোকজন মারাত্মক আহতাবস্থায় হাসমত উল্যাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ভাতিজা তোফায়েল ও মোহন পালিয়ে  যায়। মঙ্গলবার সকালে ক্ষিপ্ত এলাকাবাসী তোফায়েল ও মোহনের বসতঘর থেকে আসবাবপত্র বের করে আগুনে জ্বালিয়ে দেয়।

স্থানীয় এলাকবাসী আজ বেলা ১২টার দিকে তোফায়েল ও মোহনের বাড়ীর পাশের বাগান থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশকে অবগত করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন