ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রামগঞ্জে ছুরিকাঘাতে দোকানদারকে হত্যা

#

ওমর ফারুক (রামগঞ্জ প্রতিনিধি)

২৬ নভেম্বর, ২০২৫,  10:13 PM

news image

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাহারপাড়া গ্রামে মোঃ আনোয়ার হোসেন (৪৭) নামের এক চা দেকানদার কে উপর্যপুরী ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে নিজ দোকানে স্থানীয় মোঃ ইউসুফ আলী (৪৫) নামের বখাটে কতৃক আনোয়ার বুকে পেটে এবং মুখে ছুরিকাঘাতের শিকার হন। সাথে সাথে স্থানীয় লোকজন আনোয়ারকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালমর্গে প্রেরণ করেছে। আনোয়ার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাহারপাড়া গ্রামের আলীরাজা বেপারি বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। 

এব্যাপারে আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী জানান, নিজ বাড়ির পাশ্ববর্তী মাইজের বাড়ির সামনে চা দোকানদারি করতেন তার স্বামী। প্রতিদিনের ন্যায় তার স্বামী মঙ্গলবার সকাল আনুমানিক ৭টায় দোকান খোলেন। এরপর সাড়ে ৮টার দিকে চিৎকার শোনে গিয়ে দ্যাখেন আনোয়ার রক্তাক্ত অবস্থায় দোকানের ভিতর পড়ে আছে।

স্থানীয়রা জানান, মাইজের বাড়ির মৃত এরশাদ হোসেনের ছেলে ইউসুফ তার স্বামীকে ছুরিকাঘাত করে চলে গেছে। পরে লোকজন মুমুর্ষ অবস্থায় আনোয়ারকে রামগঞ্জ হাসপাতেলে নিয়ে আসেন। 

হাসপাতেলের কর্তব্যরত ডাক্তার আনোয়ারের বুকে পেটে মুখে ধারালো অস্রের আঘাতের কথা নিশ্চিত করেছেন। এলাকাবাসীর ধারণা পাওনা টাকা চাইতে গিয়েই এমন হত্যার শিকার হয়েছেন আনোয়ার।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন