ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

০৬ আগস্ট, ২০২৬,  1:22 PM

news image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ের ৯টি কক্ষে একযোগে এ পরীক্ষা শুরু হয়। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

পরীক্ষায় অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক প্রার্থী উপস্থিত হন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরীক্ষা চলাকালে সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য যোগ্য ও দক্ষ জনবল বাছাইয়ের উদ্দেশ্যেই এ নিয়োগ পরীক্ষা আয়োজন করা হয়েছে।

পরীক্ষার্থীরা জানান, আমরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষা আমাদের সবার ভালো হয়েছে। এবং পরীক্ষা ব্যবস্থা উপজেলা প্রশাসন আমাদের জন্য ভালো করেছে। আমরা তো আমাদের পরীক্ষা ঠিকি ভাবে দিয়েছি। যদি আমরা আমাদের এখানে যোগ্যতায় মেধায় পরীক্ষা দিয়ে থাকি এবং উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের উপজেলা প্রশাসন আমাদের যোগ্যতা এবং আমাদের মেধায় নিয়োগ দিবে বলে আমরা আশা করি। আবার অনেক শিক্ষার্থীরা বলেন, আমি পরীক্ষা দিয়েছি যদি ভালোভাবে পরীক্ষা দিয়ে থাকি আমার নিজের মেধা দিয়ে তাহলে ভালো ফলাফল আশা করবো এখানে কাউকে দোষ দেওয়ার কিছু নেই। সবকিছু নিজের কাছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন