ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

রাজধানীর দক্ষিণখানে রাস্তা নিয়ে এলাকাবাসীর অবর্ণনীয় ভোগান্তি

#

শোয়েব হোসেন

১৬ জুন, ২০২৬,  1:20 PM

news image

এটা কোনো সড়ক নয় যেন মরণফাঁদ। রাজধানীর প্রাণকেন্দ্র উত্তরা দক্ষিণখান থানাধীন কেসি স্কুল এন্ড কলেজ রোড, প্রেম বাগান- নামে সড়ক এখন মৃত্যুকূপ। বছরের পর বছর ধরে সংস্কারের নামে খুঁড়ে রাখা এই সড়ক এখন হাজারো মানুষের অভিশাপে পরিণত হয়েছে। 

কোটি টাকার প্রকল্প অথচ ঠিকাদারের গাফিলতি আর কর্তৃপক্ষের চরম উদাসীনতায় সড়কটি আজ মৃত্যুপুরী। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদার সাগরে পরিণত হয়। সেই কাদায় হুমড়ি খেয়ে পড়ছে কোমলমতি শিশু। রক্তাক্ত পায়ে ক্লাসে যাচ্ছে কেসি স্কুলের শিক্ষার্থীরা। অসুস্থ মা-বাবাকে কাঁধে নিয়ে হাসপাতালে ছুটছে সন্তানরা- কারণ অ্যাম্বুলেন্স ঢোকার পথ নেই।

স্থানীয় ব্যবসায়ীরা পথে বসেছে। দোকানের সামনে কাদার পাহাড়। ক্রেতা নেই, বিক্রি নেই। তবুও ভাড়া, বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এক ব্যবসায়ী আর্তনাদ করে বললেন, "ভাই, রাস্তা না থাকলে ব্যবসা কেমনে করি? আমরা কি মানুষ না?"

এলাকার মুরুব্বিদের প্রশ্ন একটাই - এই অবহেলার শেষ কোথায়? কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কাজ শুরু হয়, তারপর? তারপর সব অদৃশ্য! ঠিকাদার উধাও, ইঞ্জিনিয়ার নীরব, দায়িত্বশীলরা ঘুমে।

এলাকাবাসীর বক্তব্য, "যত তাড়াতাড়ি সম্ভব এই মরণফাঁদ সংস্কার করে জনগণকে মুক্তি দিন। নইলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। একটি শিশুর প্রাণ গেলে তার দায় কে নেবে-- মন্ত্রী? মেয়র? নাকি ঠিকাদার? জবাব চাই।"

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন