ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

৩০ মে, ২০২৬,  4:38 PM

news image

নাটোরের বাগাতিপাড়ার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রওশন আলী। তিনি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ অটুট রাখার আহ্বান জানান। পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে শিক্ষিত তরুণদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান দোয়েল। তিনি বলেন, “একতাই শক্তি। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মিলনমেলা আমাদের সামাজিক ও মানবিক দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেয়।”

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময়, বন্ধুত্বের বন্ধন পুনরুজ্জীবন এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন