ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রমজানকে কেন্দ্র করে কাঁচাবাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  4:40 PM

news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে উত্তরা দেশের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ফলমূলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে গিয়ে ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে লেবুর দাম। বাজারভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, যা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি। এছাড়া টমেটো, বেগুনসহ অন্যান্য সবজির দামও কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

শুধু সবজি নয়, বিভিন্ন ফলের দামও বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা। আপেল, কমলা, কলা, পেঁপে ও তরমুজসহ অধিকাংশ ফলমূলের ক্ষেত্রেই এই মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ফলে ইফতার সামগ্রী কিনতে গিয়ে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।

ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে।

সচেতন মহলের দাবি, বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর মনিটরিং ও তদারকি জরুরি। অন্যথায় রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা আরও কষ্টসাধ্য হয়ে উঠবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন