ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রংপুরের পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

০৬ জুলাই, ২০২৬,  9:58 AM

news image

রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর গ্রামে পল্লী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সহোদর দুই ভাইয়ের বসবাড়ীসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ৪ জুলাই,  সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দুই ভাই হলেন ছোট উজিরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ বেলাল মিয়া ও রাশেদুল মিয়া।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, আগুনে তাদের মোট পাঁচটি ঘর, পাঁচটি ফ্যান, দুটি ফ্রিজ, খাট, শোকেস, ওয়াশিং মেশিন, আলমারি, বাক্স, প্রায় ৭০ মণ চাল, আলুসহ ঘরের সকল আসবাবপত্র ও কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও একটি গরুও আগুনে ক্ষত বিক্ষত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পল্লী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে লণ্ডভণ্ড হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বেলাল মিয়া ও রাশেদুল মিয়া জানান, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকার, প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার আহ্বান জানিযেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন