ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রংপুরের পীরগঞ্জে পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ী ফেরা হলো না অটোরিকশা চালকের

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

০৯ জুলাই, ২০২৬,  1:34 AM

news image

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীর থেকে কাচদহ গামী সড়কে চলন্ত একটি অটোরিকশায় (মিশুকভ্যান)  সড়কের পাশে থাকা একটি শুকনো গাছ ভেঙে পড়ে আব্দুল গফুর (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে উক্ত  উপজেলার টিউটমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা, সকালে এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে আঃ গফুর খালাশপীরের উদ্দেশে রওনা হন। পথে টিউটমারী এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি শুকনো গাছ ভেঙে তার চলন্ত অটোরিকশা ( মিশুকের) উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন