ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রংপুরের পীরগঞ্জে দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২৬ অক্টোবর, ২০২৫,  1:08 AM

news image

রংপুরের পীরগঞ্জে দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি আশিকুর রহমানের আয়োজনে শনিবার দুপুরে প্রেসক্লাব হলরুমে, কেক কাটা, দোয়া মোনাজাত ও মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শাহ্ মোঃ সাদা মিয়া ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহেল বাকি বাবলু। এসময় প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক হাসান আলী প্রধান, এনসিপি নেতা মাসুম বিল্লাহ, রামনাথপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল, সিনিয়র সাংবাদিক সরোয়ার জাহান, এম এ গনি, আঃ হাকিম ডালিম, বখতিয়ার রহমান, সরকার, মেরাজুল ইসলাম, মুশফিকুর রহমান পল্টন,  আক্তারুজ্জামান রানা,শাহ মোঃ রেজাউল ইসলাম, মিনহাজুল ইসলাম মিলন, আজাদুল ইসলাম, হাসান প্রধান (সাগর), মেফতাহুল ইসলাম,বাদল মিয়া ও জহুরুল হক সুজা মিয়াসহ প্রেসক্লাবের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

পরে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলনের মৃত্যুতে ও পত্রিকার সাফল্য কামনা করে দোয়া করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন