ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

যৌন নিপীড়ন ও ধর্ষণমুক্ত সমাজ নিশ্চিত করুন: মাহবুব আলম রতন

#

নিশাত শাহরিয়ার

২২ মে, ২০২৬,  9:41 PM

news image

দ্রুত বিচার ট্রাইব্যুনালে রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে গণসংহতি আন্দোলন- GSA এর পল্লবী থানা আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মাহবুব আলম রতন বলেন, কেবল রামিসার পরিবারের নয় এদেশের সকল শিশু ও নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

তিনি বলেন, এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জিরো টলারেন্স নীতি ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একথা মনে করিয়ে দিয়ে গণসংগতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাহবুব আলম রতন আরো বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শিশু ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

গণসংহতি আন্দোলন পল্লবী থানার নির্বাহী সমন্বয়কারী প্রদীপ রায়ের সঞ্চালনা ও সমন্বয়কারী আশরাফুল ইসলাম নোমানের সভাপতিত্বে শুক্রবার বিকেলে মিরপুর ১২ বাসস্ট্যান্ডে দ্রুত বিচার ট্রাইব্যুনালে রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মনিরুল হুদা বাবন বলেন, সারাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও হত্যাকাণ্ডের পেছনে প্রধানত মাদক ও বিচারহীনতার সংস্কৃতিই দায়ী। অবিলম্বে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। 

কেন্দ্রীয় কমিটির সদস্য ও রূপনগর থানার আহ্বায়ক লুৎফুন্নাহার সুমনা বলেন, আমি একজন কন্যা সন্তানের মা। কন্যাকে বাসায় রেখে এই কর্মসূচিতে অংশ নিতে এসেছি কিন্তু প্রতি মূহুর্তে কন্যার নিরাপত্তার জন্য দুঃশ্চিন্তায় থাকতে হচ্ছে। কেবল কন্যাশিশু নয় ছেলেশিশুরাও যৌন নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে মানুষ নামের বিকৃত রুচির পশুদের দ্বারা।

একজন মা হিসেবে বিবেকের তাড়নায় আজকের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সামিয়া রহমান। বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে শিশু সন্তানের নিরাপত্তায় বাবা মায়ের সচেতন থাকতে আহ্বান জানান তিনি। 

সভাপতির বক্তব্যে আশরাফুল ইসলাম নোমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের নিরাপত্তার জন্য আজ বিক্ষোভ করতে হচ্ছে। তিনি অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যার বিচার এবং দ্রুততম রায় কার্যকর করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন পল্লবী থানার যুগ্ম সমন্বয়কারী শাহ্ মান্না, ২নং ওয়ার্ডের বাবুল আশরাফী, স্থানীয় একজন কন্যা শিশুর মা বিলকিস আক্তার।

সমাবেশে গণসংহতি আন্দোলন পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন