ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

যানজটে স্ত্রী-সন্তানের পৌঁছাতে বিলম্ব, হিমঘরে শামস সুমনের মরদেহ

#

নিশাত শাহরিয়ার

১৯ মার্চ, ২০২৬,  5:40 PM

news image

অভিনেতা শামস সুমনের মরদেহ রাজশাহী পৌঁছানোর পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তাঁর স্ত্রী-সন্তানেরা যানজটের কারণে রাজশাহী পৌঁছাতে পারেননি। তারা রাজশাহী আসার পর মরদেহ নগরের হেতেমখাঁ গোরস্তানে সমাহিত করা হবে। 

এর আগে, বুধবার রাত ১১টায় লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান সুমনের স্ত্রী ফারজানা শামস লিজা, ছেলে জুবায়ের শামস শাহিল, জুবায়েদ শামস সাফিন ও মেয়ে সায়ান শামস।

এরপর সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে সুমনের মরদেহ নিয়ে রাজশাহীর পথে রওনা দেয় লাশবাহী অ্যাম্বুলেন্স। সকালে সুমনের লাশ রাজশাহী নগরের ঝাউতলা মিঠুর মোড় এলাকায় বাড়ি এসে পৌঁছে। এ সময় অনেক মানুষ তাঁর মরদেহ দেখতে ভিড় করেন।

পরে জোহরের নামাজের পর ঝাউতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা হয়। এতে শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অলীউল আলম, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নেতা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে শামস সুমনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন