ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি

#

আব্দুল আউয়াল মুন্না (চট্টগ্রাম প্রতিনিধি)

০৮ জুলাই, ২০২৬,  3:41 AM

news image

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ-এর ৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের অনুমোদন পেয়েছে।

আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটি দেশের গণপরিবহনে যাত্রী অধিকার প্রতিষ্ঠা, হয়রানি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের অঙ্গীকার করেছে।

সংগঠন সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। পরে ২৫ জুন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ আবু সাঈদ মো. কাওছার রহমান কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেন। কমিটির মেয়াদ ২০ জুন ২০২৬ থেকে ১৯ জুন ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামারুন নাহার, সাধারণ সম্পাদক সায়মুন নাহার জিদনী, অর্থ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের, দপ্তর সম্পাদক তুহিন ভূঁইয়া, প্রচার সম্পাদক মোক্তার হোসেন এবং দুর্ঘটনা ও গবেষণা সম্পাদক মো. আবদুল মতিন চৌধুরী রিপন।

নবনির্বাচিত নেতারা এক যৌথ বিবৃতিতে সমাজসেবা অধিদপ্তর ও সংগঠনের সাধারণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দেশের সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও বৈষম্যহীন যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা এবং দুর্ঘটনা প্রতিরোধে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণে নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। একই সঙ্গে যাত্রী হয়রানি রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেন তারা।

সংগঠনের নেতাদের মতে, যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন