ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

যশোরে আবাসিক এলাকায় জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা

#

মতিন গাজী (যশোর)

১৪ এপ্রিল, ২০২৬,  1:23 AM

news image

যশোরের অভয়নগরে স্থান পরিবর্তন করে আবাসিক এলাকায় জ্বালানি তেল বিক্রি করার দায়ে মেসার্স এ আর ফুয়েল নামের ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ৩ টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন আবাসিক এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় স্থান পরিবর্তন করে আবাসিক এলাকায় জ্বালানি তেল (ডিজেল ও পেট্রোল) বিক্রি করার অপরাধে মেসার্স এ আর ফুয়েল নামের ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার বাপ্পা সাহা বাপ্পিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারা মোতাবেক এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং দ্রুত সময়ের মধ্যে সরকার নির্ধারিত স্থানে গিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন