ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ককটেল হামলা ও আগুন

#

মতিন গাজী (যশোর)

১৬ এপ্রিল, ২০২৬,  1:35 AM

news image

যশোরের অভয়নগর উপজেলায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রশান্ত কুমার মুখার্জী (৭০), স্থানীয় পায়রা বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

তিনি জানান, ঘটনার সময় তিনি ঘরের ভেতরে প্রার্থনায় ব্যস্ত ছিলেন। হঠাৎ তার স্ত্রীর কাছে লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু এসে পড়ে। এতে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি কাঠের ঘরে আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

প্রশান্ত কুমার মুখার্জী বলেন, ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। তবে ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে এবং একটি ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন