ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

যশোরের বসুন্দিয়ায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ আটক ২

#

মতিন গাজী (যশোর)

১৫ মে, ২০২৬,  3:58 AM

news image

যশোরের বসুন্দিয়া এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪মে) দুপুরে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন বসুন্দিয়া ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে শামছুর রহমান এবং বসুন্দিয়া মোড় বিশ্বাসপাড়ার মাহামুদ বিশ্বাসের ছেলে মারুফ হোসেন।

পুলিশ জানায়, প্রথমে মারুফ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা সংগ্রহের উৎস সম্পর্কে তথ্য দিলে ওই তথ্যের ভিত্তিতে বসুন্দিয়ার জঙ্গল বাধাল গ্রামে অভিযান চালানো হয়। তবে অভিযানে সংশ্লিষ্ট বিক্রেতার বাড়ি থেকে কোনো মাদক উদ্ধার করা যায়নি। অন্যদিকে পৃথক আরেক অভিযানে নিজ গ্রাম থেকে শামছুর রহমানকে আটক করা হয়।

পরে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হলে,ভ্রাম্যমাণ আদালত শামছুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। অপরদিকে মারুফ হোসেনকে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন