ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

যশোরের অভয়নগরে যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

#

মতিন গাজী (যশোর)

১৪ ডিসেম্বর, ২০২৫,  5:40 PM

news image

যশোরের অভয়নগরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টা থেকে রবিবার রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভয়নগর আর্মি ক্যাম্প (২ ইবি)-এর কমান্ডার ক্যাপ্টেন আকিব আহম্মেদের নেতৃত্বে এবং অভয়নগর থানা পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের সময় নওয়াপাড়া এলাকার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার পেছনে একটি ইটের গাদার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ইউএসএ (USA) পিস্তল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানান, উদ্ধারকৃত অস্ত্রটির সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি এবং অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি আইনগত প্রক্রিয়ার জন্য অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে থানা সূত্র জানিয়েছে, অস্ত্রটি কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে—তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন