ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

যশোরের অভয়নগরে দেশীয় প্রজাতির মা মাছ ও খাবার বিতরণ

#

মতিন গাজী (যশোর)

২৫ মার্চ, ২০২৬,  8:41 PM

news image

প্রাকৃতিক প্রজননের মাধ্যমে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে যশোরের অভয়নগরে মা মাছ (ব্রুড ফিস) ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী বাওড় মৎস্যজীবী সমিতির সভাপতি নওয়াব আলী সরদার, পায়রা ইউনিয়নের বারান্দী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলমসহ সংশ্লিষ্টরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় দুটি মৎস্যজীবী সমিতিকে বিল নার্সারি স্থাপনের জন্য এই সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি সমিতিকে ১১ কেজি করে দেশীয় মা কৈ মাছ, ৬ কেজি করে মা শিং মাছ, ৭৪ কেজি সরিষার খৈল, ২৫ কেজি ফিস ফিড, ব্লু নেট এবং ৫০ কেজি সাদা চুন সরবরাহ করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন