ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ময়মনসিংহে সুদ, ঘুষ ও জুয়া নিয়ে বয়ান করায় ঈমামকে চাকরি থেকে অব্যাহতি

#

নজরুল ইসলাম জুয়েল (ময়মনসিংহ)

০৪ অক্টোবর, ২০২৫,  2:53 PM

news image

ময়মনসিংহ সদর উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের উনাইর পাড় খলিফাবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মুহাম্মাদ রফিক আল ইসলাম-কে গত ২৮ সেপ্টেম্বর শনিবার মাগরিবের নামাজের পর অন্যায়ভাবে বিদায় দিয়েছে মসজিদ কমিটি।

ইমাম রফিক আল ইসলাম বহুদিন ধরে এ মসজিদে দ্বীনের খেদমত করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯৬% মুসল্লী এখনও তাঁকেই তাদের ইমাম হিসেবে চান।

কিন্তু সম্প্রতি জুমার খুতবায় তিনি সমাজে বেড়ে চলা অনলাইন জুয়া খেলা, একাউন্ট খোলা, সুদ ও ঘুষের ভয়াবহতা নিয়ে আলোচনা করলে মসজিদ কমিটির সভাপতি, ক্যাশিয়ার ও সেক্রেটারি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, সভাপতি নিজেই অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত এবং একাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছেন। তাঁর পৃষ্ঠপোষকতায় ক্যাশিয়ার ও সেক্রেটারি সহ পুরো কমিটি ইমামকে বিদায় দেওয়ার ষড়যন্ত্র করে।

ফলস্বরূপ কোনো বৈধ কারণ ছাড়াই তাঁকে ২৮ সেপ্টেম্বর হঠাৎ করেই জোরপূর্বক বিদায় দেওয়া হয়। ২৯ সেপ্টেম্বর রাত ১:৩০ মিনিটে ইমাম রফিকের স্ত্রী একটি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেন। বর্তমানে স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন এবং নবজাতকসহ চিকিৎসাধীন। এ অবস্থায় হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় তিনি পরিবারসহ মানবেতর পরিস্থিতির মধ্যে পড়েছেন।

তিনি বলেন,আমার কোনো দোষ নেই। আমি শুধু কুরআন ও হাদিসের আলোকে সত্য কথা বলেছি। অথচ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় দেওয়া হলো। স্ত্রীর সিজারের সময় হাসপাতালে নবজাতক বাচ্চা নিয়ে আমার জীবনে এই দুঃসময়ে এমন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া চরম কষ্টদায়ক। আলেম সমাজ ও জাতির প্রতি আবেদন

অন্যায়ভাবে বিদায় পাওয়া এই ইমাম দেশের সকল আলেম-ওলামা, ইসলামপন্থী সাংবাদিক, মিডিয়া এবং সাধারণ মুসলমানদের কাছে আবেদন জানিয়েছেন।

আপনারা আমার পাশে দাঁড়ান, জালিম কমিটির বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমি শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিল বাংলাদেশ-এর কাছে আবেদন করছি, যেন তারা আমাকে সহযোগিতা করেন এবং আমি দ্বীনের খেদমত চালিয়ে যেতে পারি।

তিনি আরও বলেন, আমার একমাত্র উদ্দেশ্য হলো মুসল্লীদের ঈমানি শক্তি বাড়ানো এবং সমাজকে সুদ, ঘুষ ও জুয়ার মতো মারাত্মক গুনাহ থেকে দূরে রাখা।

মুসল্লীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি করছেন, আমরা আমাদের ইমামকে চাই। উনিই আমাদের দ্বীনের সঠিক পথ দেখিয়েছেন। সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি মিলে জোরপূর্বক তাঁকে বিদায় দিয়েছে। আমাদের অজান্তে গোপনে কমিটি আমাদের ইমামকে বিদায় দিয়েছে, এতে আমরা ব্যথিত।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন