ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারে সর্বোচ্চ নরমাল ডেলিভারি শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  4:29 PM

news image

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা ওয়েবসাইট DHIS2-এর তথ্যানুসারে,২০২৫ সালে মৌলভীবাজারের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ বছর প্রতিষ্ঠানটিতে সর্বমোট ২ হাজার ৯৬টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা জেলার অন্যান্য উপজেলার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এছাড়া জটিলতা বিবেচনায় অতি প্রয়োজনীয় ৮১ জন মায়ের সিজারিয়ান অপারেশন করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য; এই সিজার অপারেশনগুলো সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। যেসব মায়ের আগের ডেলিভারি সিজার ছিল তাদের অগ্রাধিকার দিয়ে।

চ্যালেঞ্জ ছিল শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো স্থায়ী গাইনি বিশেষজ্ঞ পদায়িত নেই। তা সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন যোগদানের পর থেকে ডাক্তার সংকট এর মধ্যে ও– তার উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতাল থেকে সপ্তাহে একদিন গাইনি কনসালটেন্ট ডাঃ ফারজানা হক পর্ণা এসে প্রয়োজনীয় সিজার অপারেশনগুলো পরিচালনা করছেন। এই সমন্বিত উদ্যোগই প্রতিষ্ঠানটির সাফল্যের বড় ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ডাঃ সিনথিয়া তাসমিন বলেন,“আমরা চাই উপজেলার সকল মায়ের প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি নিশ্চিত হোক। তাই বাসায় ডেলিভারির চেষ্টা না করে গর্ভবতী মায়েদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং নিরাপদ ও মানসম্মত সেবা দেওয়ার।”

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি মাতৃ ও নবজাতকের মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ থাকায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেলিভারি করানো তুলনামূলকভাবে নিরাপদ।

উপজেলার নিয়মিত চিকিৎসা সেবা নিতে আসা আব্দুল মান্নান বলেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অর্জন শুধু জেলার জন্য নয়, বরং গ্রামীণ পর্যায়ে মাতৃস্বাস্থ্য সেবার একটি অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত হতে পারে। সীমিত জনবল ও স্বল্প সুযোগ-সুবিধার মধ্যেও আন্তরিকতা, দক্ষতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব-তা শ্রীমঙ্গল একমাত্র এর বাস্তব উদাহরণ।

এ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রায় তিল লাখ মানুষের চিকিৎসাসেবা ১জন ডাক্তারের কাঁধে নিয়ে ও সেবা প্রধানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন