ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

মৌলভীবাজারে ভারতীয় পন্য জব্দ, গ্রেপ্তার ৮

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২২ জুন, ২০২৬,  9:43 PM

news image

মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ মোট আটজন চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়। প্রায় ২০ লাখ টাকার চোরাচালানকৃত অবৈধভাবে আমদানিকৃত মালামাল উদ্ধার করা হয়।

সোমবার (২২শে জুন) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি আইসার ট্রাক আটক করে।

পরবর্তীতে ট্রাক তল্লাশিকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ মোট ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়।

পরবর্তীতে গতকাল রোববার সকাল সোয়া ৮টার দিকে একই দল শেরপুর চত্বরে চেকপোস্ট অভিযান পরিচালনাকালে সিলেট থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধেও মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন