ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারে বন বিভাগের হস্তক্ষেপে রক্ষা পেল অজগর

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৩ জুন, ২০২৬,  10:59 PM

news image

চা বাগানের ভেতরে একটি খরগোশ গিলে ফেলেছিল অজগরের শাবক। কিন্তু খাবারটি হজম করতে না পেরে কিছুক্ষণ পরই বমি করে বের করে দেয় অজগরটি।

এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে সাপটিকে পিটিয়ে মারতে উদ্যত হন কয়েকজন শ্রমিক। পরে বন বিভাগের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পায় অজগরটি।

মঙ্গলবার (২রা জুন) বেলা ১১টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগানের ১১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। পরে বন বিভাগের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে পুঁটিছড়া সংরক্ষিত বনের একটি পাহাড়ি ছড়ার কাছে অবমুক্ত করেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বাগানের কয়েকজন শ্রমিক একটি অজগরকে খরগোশ গিলতে দেখেন। কিছুক্ষণ পর সেটি খরগোশটি বমি করে বের করে দেয়। এরপর কয়েকজন শ্রমিক সাপটিকে পিটিয়ে মারার চেষ্টা করেন।

খবর পেয়ে বন বিভাগের পুঁটিছড়া বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজন ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের নিবৃত্ত করেন এবং সাপটিকে উদ্ধার করেন।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন বলেন, ‘‘খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে আসা অজগরটি খরগোশ গিললেও সেটি হজম করতে পারেনি। বমির পর কিছুটা দুর্বল হয়ে পড়লেও পরে স্বাভাবিক হয়ে ওঠে। প্রায় পাঁচ ফুট লম্বা সাপটিকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।’’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন