ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারে পৌর মার্কেটের নবনির্মিত ভবনের প্রথম তলার উদ্বোধন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১১ মে, ২০২৬,  4:26 AM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রত্যাশা পূরণে যুক্ত হলো নতুন এক মাইলফলক।

আধুনিক ও পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে শনিবার (৯ই মে) শুভ উদ্বোধন করা হলো কমলগঞ্জ পৌর মার্কেটের নবনির্মিত প্রথম তলা। এই উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

শনিবার দুপুরের দিকে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর মার্কেটের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধন শেষে সভায় এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, “বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নমুখী। কমলগঞ্জের ব্যবসায়ীক পরিবেশকে আরও গতিশীল ও আধুনিকায়ন করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।

এই পৌর মার্কেট কেবল একটি ভবন নয়, এটি স্থানীয় ছোট-বড় ব্যবসায়ীদের স্বাবলম্বী হওয়ার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরবে।”

তিনি আরও যোগ করেন, “একটি আধুনিক ও ব্যবসাবান্ধব কমলগঞ্জ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই মার্কেটের সুশৃঙ্খল পরিবেশ ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর মার্কেটের এই নতুন অংশের উদ্বোধনকে কেন্দ্র করে পুরো পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের জায়গার সংকুলান এই নতুন ভবনের মাধ্যমে দূর হবে। সাধারণ ক্রেতারাও মনে করছেন, এখন থেকে আরও উন্নত ও আধুনিক পরিবেশে তারা কেনাকাটার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই অবকাঠামোটি চালু হওয়ায় এলাকার কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মার্কেটটি কমলগঞ্জের সার্বিক অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি বড় চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন