ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৭ জুন, ২০২৬,  12:37 AM

news image

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্মী মোঃ রাব্বিন আহমেদ রাব্বি নামে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্ৰামের মোঃ কবির মিয়ার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ জুন) সদর থানাধীন ২নং ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১লা জুন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল করে এবং বিভিন্ন স্লোগান প্রদান করে। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় এসআই (নিঃ) শিপু কুমার দাস বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত রাব্বি অত্র মামলার এজাহারভুক্ত আসামি। তারিখ-০১/০ এজাহারভুক্ত আসামি।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, এ পর্যন্ত উক্ত মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন