ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট প্রচার নিয়ে ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৭ এপ্রিল, ২০২৬,  1:24 AM

news image

মৌলভীবাজার জেলাসহ দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও পোস্টারিং কর্মসূচি পালিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'বাংলাদেশ ছাত্রলীগের' ভেরিফাইড পেজ থেকে এই কর্মসূচির ছবি প্রকাশ করার পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

লিফলেটটিতে জেলা ছাত্রলীগের নেতা শাকের আহমেদের ছবি ও নাম সম্বলিত বিশেষভাবে প্রচার করা হয়েছে।

লিফটের তথ্য অনুযায়ী, 'সাধারণ জনগণের সমস্যা সমাধান ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের দাবি' শীর্ষক এই লিফলেটটি মৌলভীবাজারের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। লিফলেটে উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:

*শিক্ষা ও ক্যাম্পাস: বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা।

*বাজার নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপন্যের দাম কমানো এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

*রাজনৈতিক সংস্কার: আইনের শাসন প্রতিষ্ঠা এবং ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব তৈরি।

কেউ কেউ কর্মসূচির প্রশংসা করলেও অনেকেই নিষিদ্ধ সংগঠনের এই তৎপরতাকে আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

নিষিদ্ধ ঘোষণার পর মৌলভীবাজারের মতো গুরুত্বপূর্ণ জেলায় ছাত্রলীগের এমন প্রকাশ্য প্রচারণামূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এর মাধ্যমে জেলায় নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

বর্তমানে ছাত্রলীগকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাই এই সংগঠনের নামে কোনো লিফলেট বিতরণ, পোস্টার লাগানো বা জনসভা করা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ যা আইনি ভাবে মোকাবেলা করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন