ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৪ নভেম্বর, ২০২৫,  3:13 AM

news image

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজন যুবককে আটক করা হয়েছে। সোমবার ভোরে মৌলভীবাজার পৌর এলাকার চুবড়া নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

সদর মডেল থানার ওসির সার্বিক দিকনির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় (৩রা নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে চুবড়া এলাকার কেয়ারটেকার লাল মিয়ার কলোনিতে অভিযান চালান। অভিযানকালে রুফু বেগমের ভাড়াকৃত রুম থেকে পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মৃদুল মিয়া (২৪), পিতা নুর ইসলাম, সাং বর্ষিজোড়া; জুনেদ আলী (২৪), পিতা শহিদ মিয়া, সাং রঘুনন্ধনপুর, চুবড়া; সাকিব মিয়া (২৩), পিতা রিয়াজ মিয়া, সাং ফুলতলা, থানা জুড়ী; হোসাইন মিয়া (২২), পিতা মৃত সাহেদ মিয়া, সাং সোনাপুর বড়বাড়ী; এবং ভুবন মিয়া (২৬), পিতা হারুন অর রশিদ, সাং মুসলিম কোয়ার্টার— সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা। 

আসামিদের দেখানো মতে ও স্বীকারোক্তিতে, আসামি জুনেদ আলীর ফুফু রুফু বেগমের ভাড়াকৃত রুমের মেঝের ডান পাশ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— স্টিলের হাতলযুক্ত লোহার তৈরি একটি তরবারি (লম্বা প্রায় ৩৩ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত লোহার তরবারি (৩০ ইঞ্চি), স্টিলের হাতলযুক্ত স্টিলের তরবারি (৩০ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত তরবারি (৩১ ইঞ্চি), কাঠের হাতলযুক্ত লোহার রামদা (২৯ ইঞ্চি) এবং স্টিলের তৈরি দুটি ফোল্ডিং ছুরি, যার একটির দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি ও অপরটির ১০ ইঞ্চি।

এই ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে, মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা নং-৯(১১)২৫, ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(f) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।গ্রেপ্তারকৃত আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন