ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মৌলভীবাজারে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৪ জুলাই, ২০২৬,  12:34 AM

news image

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২২শে জুলাই) রাতে সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগান (সমাধি টিলা) এলাকায় তার নিজস্ব বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযানে গিয়ে অজিত পাত্রের বসতঘরের দক্ষিণমুখী ঘর কক্ষ থেকে একটি বস্তার ভেতরে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করে তা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অজিত পাত্র জানায় উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন ডিবির কাছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় নিকটস্থ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, পুলিশের সিডিএমএস যাচাইয়ে গ্রেপ্তারকৃত অজিত পাত্রের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম হলেন, জিরো টলারেন্স নীতির আলোকে মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন