ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২০ মে, ২০২৬,  12:59 AM

news image

মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ১৮ই মে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, মৌলভীবাজারের উপ-পরিচালক (উপসচিব) রুবেল মাহমুদ।

সভায় জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের সার্বিক অগ্রগতি, মামলা নিষ্পত্তির হার, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় গ্রাম আদালত ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হিসেবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান। সভায় জেলার বিভিন্ন ইউনিয়নের হিসাব সহকারী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসনের আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়” প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই সমন্বয় সভা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন