ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মৌলভীবাজারে এক দিনে এক মসজিদে দুই বার জুম্মার নামাজ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৫ জুলাই, ২০২৬,  11:12 PM

news image

একই দিনে একই মসজিদে পর পর দুই বার পবিত্র জুম্মার নামাজ! শুনতে অবিশ্বাস্য ও অবাক করার মতো হলেও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী পৃথিমপাশা নবাব বাড়ির জামে মসজিদে যুগের পর যুগ ধরে পরিচালিত হয়ে আসছে এই ব্যতিক্রমী ও অনন্য সংস্কৃতি।

মূলত শিয়া ও সুন্নী—উভয় মতাবলম্বী মুসল্লিদের ধর্মীয় রীতিনীতি, খুতবা ও সময়ের ভিন্নতার কারণে এই একই মসজিদে পৃথক দুটি জুম্মার জামাত অনুষ্ঠিত হয়।

জমিদার আমল থেকে শুরু হওয়া শতাব্দীর প্রাচীন এই রেওয়াজ আজও কোনো প্রকার মতভেদে না জড়িয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

সাধারণত বিভিন্ন মতাবলম্বীদের মধ্যে ধর্মীয় চর্চা নিয়ে নানা টানাপোড়ন দেখা গেলেও পৃথিমপাশা নবাব বাড়ির চিত্র একেবারেই ভিন্ন। স্থানীয়দের মতে, এই ব্যতিক্রমী উদ্যোগটি কোনো বিভেদের প্রতীক নয় বরং দুটি ভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। শতাব্দীর পর শতাব্দী ধরে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের মানুষ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মীয় সংস্কৃতির পরিবেশ রক্ষা করে আসছেন।

ঐতিহাসিক এই নবাব বাড়ির জামে মসজিদটির স্থাপত্যশৈলী এবং দুই রীতিতে জুম্মা আদায়ের এই প্রাচীন ঐতিহ্য দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন ও বিশেষ করে শুক্রবার বহু দর্শনার্থী ভিড় জমান। ধর্মীয় উদারতা ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানটি এখন মৌলভীবাজারের অন্যতম প্রধান ঐতিহাসিক স্মৃতি চিহ্নের আকর্ষণ।

কোনো প্রকার সংঘাত ছাড়াই দুই ভিন্ন ধারায় ধর্মীয় আচার একই ছাদের নিচে একই দিনে উদযাপিত হওয়া-কুলাউড়ার পৃথিমপাশার নবাব বাড়িকে দেশের বুকে সম্প্রীতির এক অনন্য উচ্চতায় আসীন করেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন