ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৮ এপ্রিল, ২০২৬,  11:48 PM

news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে নিজ দলের সদস্যের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন।

সোমবার (২৭শে এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার (২৮শে এপ্রিল) সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন সপরিবারে বসবাস করে আসছেন। গভীর রাতে ৬ থেকে ৭জনের একটি ডাকাতদল রান্নাঘরের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশের চেষ্টা চালায়।

এসময় দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠলে চিৎকার শুরু করেন। ভেতর থেকে গিয়াস উদ্দিন শক্ত করে গ্রিল ধরে রাখেন এবং পরিবারের অন্য সদস্যেরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন।

একপর্যায়ে আশপাশ থেকে লোকজন জড়ো হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ডাকাতদলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাদেরই দলের আরেক সদস্যের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই ওই ডাকাত সদস্যের মৃত্যু হয়।

সহকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় রেখেই অন্য ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার থানা পুলিশ সাড়ে নয়টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন