ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মৌলভীবাজারের বড়লেখায় ঋনের চাপে বিষপানে এক যুবকের মৃত্যু

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৪ জুন, ২০২৬,  7:15 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে বিষপানে জাকির হোসেন (২৭) নামে এক যুবক মারা গেছেন।

রোববার দুপুরে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার দুপুরে মরদেহের ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত জাকির হোসেন উপজেলার দক্ষিণ গান্ধাই গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, জাকির হোসেন বিভিন্ন কারণে মোটা অঙ্কের ঋণে জর্জরিত ছিলেন। ঋণের বোঝা ও দুশ্চিন্তায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

গত শনিবার সকালে চিনি আনার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি ফেরার কিছুক্ষণ পরই তিনি প্রচণ্ড বুকে ও পেটের ব্যথায় ছটফট করতে থাকেন এবং বমি করতে শুরু করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার রাতে স্বজনরা মরদেহ বাড়িতে নেওয়ার পথে থানায় যান এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পরিবারের সদস্যরা দাবি করেছেন ঋণের হতাশা থেকে জাকির বিষপান করেছেন। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন জানিয়েছিলেন।

তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য পুলিশ লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন