ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারকে বিচ্ছিন্ন করার হুমকি ও কটুক্তির প্রতিবাদে গনঅবস্থান কর্মসূচি

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৯ নভেম্বর, ২০২৫,  9:15 PM

news image

মৌলভীবাজারের মর্যাদাহানির হুমকিতে জেলাবাসীর ক্ষোভ গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ কর্তৃক মৌলভীবাজার জেলাকে বিচ্ছিন্ন করার হুমকি ও কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভে ফুঁসে পড়েছে জেলাবাসী। এরই অংশ হিসেবে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে এক গণঅবস্থান কর্মসূচি।

রবিবার (৯ই নভেম্বর) দুপুরে শহরের চৌমহনায় জেলা বাসীর আয়োজনে আয়োজিত এই গণঅবস্থান কর্মসূচিতে রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

বক্তারা বলেন, “মৌলভীবাজারের মর্যাদাহানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জেলার সম্মান ও ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বক্তারা আরও বলেন, “মৌলভীবাজার একটি ঐতিহ্যবাহী ও সংস্কৃতিমণ্ডিত জেলা। এর মর্যাদা, সংস্কৃতি ও সুনাম রক্ষায় যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে দলমত নির্বিশেষে ঐক্য গড়ে তুলব।”

শেষে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে মৌলভীবাজার জেলার মর্যাদা অক্ষুন্ন রাখতে এ বিষয় নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার জরুরী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন