ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মোটরসাইকেলের কাগজ দেখতেই পাওয়া গেল ভারতীয় বিড়ি

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১২ মে, ২০২৬,  3:55 AM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ই মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। আটককৃত ওই তরুণ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বাবুরবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়।

বিকাল থেকে ওই এলাকায় পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান চলছিল। এসময় সেই সড়ক দিয়ে যাওয়ার সময় মাহি আহমেদের মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে থামানো হলে তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার সাথে থাকা স্কুল ব্যাগ ও বাজার ব্যাগ তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করে তাকে আটক করা হয়।

এছাড়াও চেকপোস্ট বসিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন ৯টি মোটরসাইকেল ও ২টি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়েছে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে দুদিনের অভিযানে ২৫ টি মোটরসাইকেল ও ৫ টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে মামলা দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘অবৈধ পণ্য চোরাচালান রোধ এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান পরিচালিত হচ্ছে।

আটককৃত কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং প্রচলিত নিয়মে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা বলে জানান তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন