ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০২ অক্টোবর, ২০২৫,  12:35 AM

news image

জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলায় ইউনিটের নতুন অফিস উদ্বোধন করা হয়। পহেলা অক্টোবর বুধবার উপজেলা চত্বর এলাকায় সন্ধ্যা সাতটার সময় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পরিচিতি, নতুন অফিস উদ্বোধন আলোচনা সভা ও দোয়া মাহফিল।

জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলায় ইউনিটের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক এম মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য সচিব  সৈয়দ নাজমুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য মোঃ মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা ইউনিটের সহ-সভাপতি  লুৎফর রহমান অরেঞ্জ।

অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা  মির্জাপুর উপজেলা ইউনিটের  সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

এর আগে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জাপুর উপজেলা ইউনিটের নতুন অফিস উদ্বোধন করেন। পরবর্তীতে নতুন সদস্যদের বরণ করে নেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

মুহূর্তেই উৎসবে পরিণত হয় অফিস প্রাঙ্গণ। এক এক করে শুভেচ্ছা টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক  মাসুদুর রহমান মিলনকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায়

ফুলের শুভেচ্ছা জানান এক এক করে সকল সদস্য বৃন্দ। এরপর আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সদস্য ও অতিথিদের  মিষ্টিমুখ ও ডিনারের মধ্য দিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন