ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মিঠামইনে সড়ক দুর্ঘটনায় সন্তানসহ শিক্ষক দম্পতি নিহত

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৫ মে, ২০২৬,  11:34 PM

news image

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতি ও তাদের শিশু সন্তান নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ থেকে মিঠামইন যাওয়ার পথে জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মনির হোসাইন (৩৪), তার স্ত্রী (৩২) এবং তাদের ছয় বছর বয়সী ছেলে আয়ান। নিহত মনির হোসাইন করিমগঞ্জ উপজেলার সাইটুটা হোছাইনিয়া দাখিল মাদরাসা-এর সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ছিলেন গৃহিণী এবং ছেলে আয়ান কিশোরগঞ্জ শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, পরিবারসহ মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।

নিহত মনির হোসাইনের গ্রামের বাড়ি মিঠামইন উপজেলার মইশারকান্দি এলাকায়। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী শিক্ষক ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন