ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করেছে বিজ্ঞান: গোলাম রছুল

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

১২ জুন, ২০২৬,  9:37 PM

news image

বিজ্ঞানভিত্তিক চিন্তু ও বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। কারণ আধুনিক বিজ্ঞান মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করেছে।

শুক্রবার (১২ জুন) সকালে যশোরের অভয়নগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল এ কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে বর্তমান সরকার দেশব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে। শিক্ষার্থীরা যাতে ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।  

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে পরিষদের মিলনায়তনে প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন ও সেক্রেটারি মহিউল ইসলাম।

অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, অংশ নেওয়া ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় হয়েছে কম্পিউটার লিটল জুয়েল্স স্কুল এবং তৃতীয় হয়েছে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন