ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মানবসেবাই আমাদের মূল লক্ষ্য: এমপি মিলন

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০৬ জুলাই, ২০২৬,  10:04 AM

news image

"শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে"- গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এ কথা বলেন।  

শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং ৭৯ টন জিআর খাদ্যশস্য চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।  

অনুষ্ঠানে তিনি বলেন, "এই অনুদান আমার কোনো দলীয় নেতাকে নয়, আত্মীয়কে নয়, উপজেলার তিন হাজার দুস্থ, অসহায় পরিবার, ১৯টি মাদ্রাসা ও এতিমখানা এবং ৮৩টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এ অনুদান যথাযথভাবে ব্যবহারের জন্য উপজেলা সম্মেলন কক্ষে চেক এবং জিআর খাদ্যশস্য চাল বিতরণ করা হলো।"  

২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জামালপুর, বাহাদুরশাদী, জাঙ্গালীয়া, মোক্তারপুর ও বাড়ীয়া - মোট ১০টি ইউনিয়নের তিন হাজার দুস্থ, অসহায় পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে জিআর খাদ্যশস্য চাল বিতরণ। বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৮৩টি প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১ কোটি ৭০ হাজার টাকার চেক প্রদান। উপজেলার ১৯টি মাদ্রাসা-এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন