ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মাদক সন্ত্রাসীদের হামলার শিকার শ্রমিক ইউনিয়নের নেতা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৪ এপ্রিল, ২০২৬,  1:48 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় শ্রমিক নেতা গুরুতর আহত। গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফুর রহমান গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ই এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে শাপলাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রথমে তাকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে সে প্রান রক্ষায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সন্ত্রাসীরা তার চোখে মরিচ নিক্ষেপ করে এবং পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার প্রেরন করেন।

বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ

ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উদ্যোগে শহর জুড়ে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমন পরিস্থিতিতে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এএসপি সার্কেল ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে থানা পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না সহ থানা পুলিশের বিশাল একটি দল শাপলাবাগ এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনা চলমান রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন