ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

মাকড়াইয়ে নারী ঘটিত সালিশ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  2:17 AM

news image

মাকড়াই মাকড়াই ১ নং ওয়ার্ডের বাজার সংলগ্ন এলাকায় নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এক গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে  ঘাটাইল সদর হাসপাতালে  চিকিৎসা দেওয়া হচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা যায়,১৪ ফেব্রুয়ারি রাত ৮ ঘটিকায় মাকড়াই বাজার সংলগ্ন প্রবাসী নায়েব আলীর বাড়িতে তার স্ত্রীর সাথে মাকড়াই কাদের সিদ্দিকী মাঠ সংলগ্ন এলাকার মো. শাহা (৫৫) নামক এক ব্যক্তিকে গ্রামবাসী নায়েব আলী বাড়ির ভিতরে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত হয়।

​আটকের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার লক্ষ্যে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন অভিযুক্ত মো. শাহা কৌশলে ঘটনাস্থল থেকে চলে যান। এর কিছুক্ষণ পরই শাহার গ্রামের লোকজন খবর পেয়ে  তারা শাহা কে উদ্ধার করতে এগিয়ে আসে  ঘটনাস্থলে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় সন্ধানপুর ইউনিয়ন গুইয়াগুম্বির গ্রামে দুইজন গুরুতর আহত হন।  

​আহতদের পরিচয় ​সংঘর্ষে গুরুতর আহত হন আবু সাঈদ মুন্সি (৪৫), ​রফিক (৪৫) ​আহত। দুজনই পার্শ্ববর্তী সন্ধানপুর ইউনিয়নের গুইয়াগুম্বি গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে ঘাটাইল থানা পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন