ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

মাওলানা মোজাফফর আহমেদ তালীমুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

০৮ ডিসেম্বর, ২০২৫,  1:48 AM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মরহুম মাওলানা মোজাফফর আহমদ তালীমুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ও কবিরহাট কওমি ফাউন্ডেশনের সেক্রেটারি ও বসুরহাট মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলী আহমেদ।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদুল হাসান ও জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইদ্রিস।

এছাড়া উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ক্বারী মাসুদুল হক, শিক্ষা পরিচালক মাওলানা কাউছার, সিনিয়র শিক্ষক ক্বারী ইব্রাহিম, মাষ্টার আবদুল্যাহ, মাষ্টার আবদুর রহিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

মাদ্রাসার শিক্ষার অগ্রগতি, শিক্ষার্থীদের নৈতিক ও কুরআনিক শিক্ষা এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনায় বক্তারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন