ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

মসজিদের বরাদ্দের অর্থ ও সোলার সরঞ্জাম আত্মসাথের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৬ আগস্ট, ২০২৬,  9:23 AM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাম মেম্বারের বিরুদ্ধে শেখপাড়া বাজার মসজিদের উন্নয়নে তৎকালীন জেলা পরিষদের বরাদ্দ করা এক লাখ টাকা যথাযথভাবে ব্যয় না করা এবং মসজিদের নির্মাণসামগ্রী ও সরকারি সহায়তায় পাওয়া সৌরবিদ্যুৎ সরঞ্জাম ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।  অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, মসজিদের উন্নয়নের জন্য বরাদ্দের টাকা উত্তোলনের পর সেখানে মাত্র চারটি পিলার নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ সময়েও নির্মাণকাজ এগোয়নি। এতে বরাদ্দের অর্থের ব্যয় ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় নাজিম উদ্দিন অভিযোগ করেন, মসজিদের নির্মাণাধীন পিলারে থাকা কিছু রড কেটে শেখপাড়া বাজারে সালাম মেম্বারের ব্যক্তিগত দোকানের শাটারে ব্যবহার করা হয়েছে।

একইভাবে এলাকাবাসীর অভিযোগ, মসজিদের জন্য সরকারি সহায়তায় পাওয়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার সরঞ্জাম ও ব্যাটারি সালাম মেম্বারের বাড়িতে এবং আরেকটি সোলার ব্যবস্থা শেখপাড়া বাজারের একটি ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে।

দয়ারামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. হায়দার আলী মোল্লা বলেন, মসজিদের বরাদ্দ ও সম্পদের ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন।

দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানও অভিযোগগুলো সরেজমিন তদন্তের দাবি জানান। তাঁর মতে, তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

এলাকাবাসী জেলা পরিষদের বরাদ্দের এক লাখ টাকা, নির্মাণসামগ্রী এবং সৌরবিদ্যুৎ সরঞ্জামের হিসাব ও বর্তমান অবস্থান যাচাইসহ প্রকল্প-সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সালাম মেম্বারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

স্থানীয়দের দাবি, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন