ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মরা খাল পুনঃখনন কাজের উদ্বোধন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  2:45 PM

news image

বিএনপি'র নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় মরা কাঁকড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে এই খনন কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস-এর বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করে বড়লেখা উপজেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন তিনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে খাল খননের কাজ পুনরায় শুরু করা হবে। এরই ধারাবাহিকতায় আমরা আজ এই কাজ শুরু করেছি।

অনুষ্ঠানে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা জানান, এই খালটি পুনঃখননের ফলে ওই অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষিকাজে স্থানীয় কৃষকরা সুফল পাবেন। পাশাপাশি বন্যা থেকে ও রক্ষা মিলবে আশা করি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন